নগরীর পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের সামাজিক সংগঠন মীরপুর যুবজাগরণের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনের আইন সম্পাদক অ্যাডভোকেট তানজিলুল করিম মিমোর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আশিকুর রহমান। ইসলামী সংগীত পরিবেশন করেন ওমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল হাসনাত হীরা। প্রধান অতিথি ছিলেন বায়েজিদ বোস্তামী থানার কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক নাসিমা আলম। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম শাকিল।
বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মো. দিদারুল আলম বাপ্পী ও মাহাবুব আলম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবলু, মো. মনির, শিক্ষক মো. মাসুদুর রহমান খলিলী, মো. ইউছুফ, একেএম সোহেল মনির, মো. মহিউদ্দিন, মো. এ আর রুবেল, মো. নাযিম উদ্দিন, মো. সাহেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










