বান্দরবানের লামা উপজেলায় ভারী এক্সকেভেটর বহনকারী ট্রাকের চাপে একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। গতকাল বুধবার দুপুরে গজালিয়া সড়কের ছয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
সড়ক বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয়মাইল এলাকায় ভারী এঙকেভেটর নিয়ে একটি ট্রাক বেইলি সেতু পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। এতে ট্রাক ও এঙকেভেটরটি সেতুর নিচের খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। সেতুটি ভেঙে পড়ায় হঠাৎ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা।
সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী টোয়েন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামত করা হবে। আপাতত যান চলাচল স্বাভাবিক করতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে বিকল্প সড়কটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশ্বাস দেন।











