সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নবনির্বাচিত কমিটির প্রথম সভা গত সোমবার সন্ধ্যায় নগরীর হালিশহর মাতৃভূমি কমিউনিটি সেন্টারে এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। তেলাওয়াত করেন এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য হাফেজ মো. সোহরাব হোসেন। সভার শুরুতেই নবনির্বাচিত সভাপতি স্বাগত বক্তব্য রাখেন। তিনি এসোসিয়েশনের ইতিহাস ঐতিহ্য ও এসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। তিনি সভাতে এসোসিয়েশনের দ্বিবার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সভায় সন্দ্বীপ–চট্টগ্রাম যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা বিশেষ করে নিরাপদ ও টেকসই নৌ যোগাযোগ ব্যবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের জন্য হালিশহর এলাকায় স্থায়ী অফিস কমপ্লেক্স নির্মাণ, সন্দ্বীপবাসীদের জন্য আলাদা কবরস্থান নির্মাণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাতে আগামী দুই বছরের জন্য এসোসিয়েশনের ৭ সদস্য বিশিষ্ট নিম্নবর্ণিত উপদেষ্টা কমিটি গঠন করা হয়। বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন, মো. আলাউদ্দিন শিকদার, এডভোকেট মো. আবু তাহের, প্রফেসর ড. শফিকুল আলম, মাওলানা নুরুল আমিন মেহেদী। সভাতে মহিলা সদস্যের শূন্য পদে মোছাম্মৎ শাহিন সুুলতানাকে নির্বাচন করা হয়। সভায় আজীবন সদস্য আনোয়ারুল ইসলাম শিহাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মো. তরিক। সভাতে এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২৪ জন সদস্যের সবাই উপস্থিত ছিলেন। অত্যন্ত সফল ও সুন্দরভাবে সভা সমাপ্তির জন্য এবং সকলের সহযোগিতার জন্য সভাপতি উপস্থিত সকল সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।










