একজন আমীরুল

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

একজন প্রিয় জন

আমীরুল আমীরুল,

দিন রাত ফুটেছিল

তাঁর হাতে ছড়া ফুল।

সেই ছড়া ফুল ঘ্রাণ

কী অতুল! কী অতুল,

ছন্দে ও আনন্দে

থাকতেন মশগুল।

কথা কাজে পটু ভারী

এতে নেই মোটে ভুল,

সাহসেতে সেরা, নেই

নড়বড়ে এক চুল।

হাসাবে না ভাসাবে না

একূল আর ওকূল,

আড্ডায় শোরগোলে

আসবে না আমীরুল!

পূর্ববর্তী নিবন্ধজেগে উঠি
পরবর্তী নিবন্ধখোকন সোনার শীত