প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখ লক্ষ্য করে থ্রো–ইন করার পর লিওনেল মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কুর্তোয়া। শনিবার এমএলএস কাপের প্লে–অফে ইন্টার মায়ামিকে ৩–০ গোলে হারিয়েছে কলম্বাস। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে মেসির ক্ষোভের বিস্ফোরণ ঘটে। তখন ১০ জনের দল নিয়ে ১–০ গোলে পিছিয়ে ছিল মায়ামি। এ সময় কলম্বাস ক্রুর ফরোয়ার্ড গনসালো তাপিয়ার মুখ লক্ষ্য করে জোরে থ্রো–ইন করেন আর্জেন্টাইন সুপারস্টার। ঘটনার পর রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে ম্যাচ শেষে কুর্তোয়া বলেন, মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল।








