পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া বায়তুশ শরফ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, দস্তারবন্দী ও পুরস্কার বিতরণ গত ২১ নভেম্বর মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সাধারণ সম্পাদক মাকসুদ আলমের সভাপতিত্বে এবং মাদ্রাসা সুপার হাফেজ আবুল হাসানাত মোহাম্মদ নুরুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম সিকদার।
উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলম আলমদার।
প্রধান বক্তা ছিলেন সমাজসেবক জাকারিয়া কবীর।
বক্তারা দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে অভিভাবক ও শিক্ষকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। বক্তব্য রাখেন ছগির আহমেদ, মুন্সি মিয়া, আবদুর রহিম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি।।











