পোর্ট সিটি ভার্সিটিতে একাডেমিক ফ্যাশন শো

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৫৪ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের উদ্যোগে গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে একাডেমিক ফ্যাশন শো। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নকশা প্রণয়নের দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং একাডেমিক জ্ঞানের বাস্তব প্রয়োগ তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। উপস্থিত ছিলেন মানবিক, সমাজবিজ্ঞান এবং আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার ওবায়দুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড.গণেশ চন্দ্র রায়, প্রক্টর মো.রাশেদ খান মিলন, টেঙটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মো. রেজাউল করিম, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। আয়োজকরা জানান,এ ধরনের একাডেমিক আয়োজন শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রদর্শনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় এবং শিল্পক্ষেত্রের পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে রবিউল আলমের নাটক বর সংকট মঞ্চস্থ
পরবর্তী নিবন্ধনৈতিক শিক্ষায় শিক্ষিত নারী গড়বে আলোকিত সমাজ