বাবাদের ঠিক করা বিয়েতে রাজী নয় ছেলে – মেয়ে কেউ। নাটকের দুই প্রধান চরিত্রের তরুন–তরুণী মানিক ও পরান পরস্পরের অজান্তে বিয়ে এড়াতে পালানোর পরিকল্পনা করে। অথচ অভিবাবকদের ঠিক করা পাত্র –পাত্রী তারাই। এই ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে একের পর এক ঘটতে থাকে মজার ঘটনা, যা দর্শকদের হাসির খোরাক জোগায়। শেষ পর্যন্ত নাটকের পরিসমাপ্তি ঘটে মধুর মিলনে। নাট্যকার এ জে এম রবিউল আলম রচিত হাসির নাটক ‘বর সংকট’ মঞ্চস্থ হলো চিটাগাং ক্লাবে। নাট্যকারের সুনিপুণ নির্দেশনায় পরিবেশিত এই নাটকটিতে ফুটে উঠেছে সামাজিক নানা অসঙ্গতি। গত ১৯ নভেম্বর রাতে চিটাগাং ক্লাব অডিটরিয়ামে মঞ্চায়িত নাটকটি প্রদর্শন শেষে নাট্যকার– নির্দেশক অভিনয় শিল্পী ও সংশ্লিষ্টদের অভিন্দন ও শুভেচ্ছা জানান চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ এবং ভাইস চেয়ারম্যান ও বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ ছৈয়দুল আনোয়ার ফরহাদ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোহাম্মদ ফরহাত আব্বাস, প্রফেসর ডা. মু. বদিউল আলম, শুভ্রা বিশ্বাস, মোহাম্মদ শাহ একরাম, আহসানুল আবেদীন চৌধুরী (জনি), নাসরিন সরওয়ার মেঘলা, ডা. তন্ময় সবকার, মামুনুর রশীদ সাগর, ফাহমিদা জাফরীন, ফজলে ওয়ালী আহমেদ, অ্যাড. মো. জালাল উদ্দীন রাসেল ও রুবেল চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।











