পোপাদিয়া ইউনিয়নে মতবিনিময় সভা

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৫২ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন।

উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক ও হাওলা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোসলেম মিয়া।

এনএম টিপুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু, এমদাদ আনসারী, খতিব কলিম উল্লাহ, মোহাম্মদ জাফর, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মোমিন, মোহাম্মদ মোসলেম, নুরুন্নবী ড্রাইভার, শিবলু, হৃদয়, সবুজ, আসিব প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমি-মমতাজ সবুর সাহিত্য সম্মাননা পাচ্ছেন কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া