সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেরি ফেস্ট ৩.০ অনুষ্ঠিত

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:৫২ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের উদ্যোগে ও কেডিএস গ্রুপের সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইংলিশ লিটারেরি ফেস্ট— ৩.০ সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আরমান হোসেন সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের শিক্ষক—শিক্ষার্থী, এলামনাই, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগর ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী এই উৎসবে ছিল সংগীত, নৃত্য, নাটিকা, আবৃত্তি, ডিজনি শো, ইংরেজি সাহিত্যের বিভিন্ন ধ্রুপদী উপস্থাপনাসহ নানা মনোজ্ঞ পরিবেশনা। ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।

ফেস্ট আয়োজন সম্পর্কে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আরমান হোসেন বলেন, “এই ধরনের উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের প্রতিফলন। শিক্ষার্থী ও সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকের এই সফল আয়োজন সম্ভব হয়েছে। এজন্য আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এসময় তিনি কেডিএস গ্রুপের পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে আয়োজক কমিটি সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী বছর আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

পূর্ববর্তী নিবন্ধআইসিজের রায়কে সমর্থন দিলো মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার