ভেজা দুপুরে

আবসার হাবীব | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে

ভিজতে ভিজতে

কান্না ভেজা দুপুর

বৃষ্টি ঝিমোচ্ছ করিডোরে

পাখিগুলো আনন্দ বিনোদনে

লাফিয়ে ঝাঁপিয়ে

এ–ডাল ও–ডাল করে

সুখের উল্লাসে মেতে আছে

তুমিও শ্রাবণধারায় নাচো

বৃষ্টিভেজা দুপুরে

নিসর্গ একা একা কাঁদছে

শুধু তোমার জন্য

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গামাটিবৃন্তে
পরবর্তী নিবন্ধশক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় জীবন ও আত্মবিনাশের ভাষা