রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০২৬–২০২৮ এর ৬ষ্ঠ সভা গতকাল বুধবার চট্টগ্রাম রিজিওনাল অফিসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রিহ্যাবের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান। সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক।
ড. আলী আফজাল রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যদের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং রিহ্যাবের সদস্য বৃদ্ধির পরামর্শ দেন। আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানের কল্যাণার্থে সকল কাজ সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে পরিচালনা করা।
সদস্যবৃন্দ রিহ্যাবের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সভায় আগামী বছরের ৮ থেকে ১১ এপ্রিল হোটেল রেডিসনে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো–চেয়ারম্যান–১ সারিস্ত বিনতে নুর, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো–চেয়ারম্যান–২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ ও আশীষ রায় চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।











