তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল ১০টা থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্পের প্রদর্শনী শুরু হবে। দুপুর ২টায় শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প পরিদর্শন, মতবিনিময়, পুরস্কার ও সনদ প্রদান এবং সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রাণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। সভাপতিত্ব করবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এ সময় উপস্থিত থাকবেন বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও সদস্য সচিব ড. মোস্তফা আজিজ সুমন, প্রকৌশলী মো. উমাশা উমায়ন মনি চৌধুরী, ডা. সারোয়ার আলম ও প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন। প্রেস বিজ্ঞপ্তি।











