রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের ব্লুমিং ফ্লাওয়ার গ্রামার স্কুলের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা গত ১৫ নভেম্বর বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করে স্কুল ডিবেটিং ক্লাব। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। ‘মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ’ এই বিষয়ের ওপর তারা পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্কে অংশ নেয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ রাসেল মাহমুদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মুহাম্মাদ ফয়সাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা আলী আজগর।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মামুন বিল্লাহ তালুকদার, দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক গিয়াস উদ্দিন এবং মুসাফির টিমের ডিরেক্টর ফয়সাল মাহমুদ ফাহিম আলকাদেরী। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।











