রাউজান ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প ৭০০ রোগী পেল চিকিৎসাসেবা

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

রাউজান বেরুলিয়া ৫নং সুলতানপুর বায়তুল মোয়াজ্জম ঈদগাহ ময়দানে স্থানীয় বসুন্ধরা ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ও রাউজান ক্লাবের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ডিভাইস খতনা ও কর্ণছেদন কর্মসূচি পালিত হয়। গত ১৩ নভেম্বর দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ১০টি বিভাগে প্রায় ৭০০ শতের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাব সভাপতি অধ্যাপক ডা.মোহাম্মদ ওমর ফারুক। সমাজসেবক অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বসুন্ধরা ক্লাবের উপদেষ্টা মো. আবু সালেহ। ক্যাম্পটির সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ এরশাদ ফারুক। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াছ, মাস্টার মোহাম্মদ তসলিম উদ্দিন, মোহাম্মদ নাছির উদ্দিন বাবুল, মোহাম্মদ শামসুদ্দোহা, মোহাম্মদ মামুন, এস এম জাফর চৌধুরী, রিজোয়ান চৌধুরী রুবেল, রাশেদুল আমিন চৌধুরী, শফি সিকদার, তকির আহমদ, মহসিন আলী, আরিফ মঈনুদ্দিন। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোহাম্মদ জাকারিয়া পারভেজ, ডা. ইকতাদের হক খান আকিব, ডা. ইসমাইল হোসেন মনির, ডা. মোহাম্মদ জাহেদুল ইসলাম, ডা. মোহাম্মদ এনাম উদ্দিন, ডা. মোহাম্মদ মাসুদ রানা রাসেল, ডা. শামসুল আলম, ডা. মোহাম্মদ সায়েম, ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, ডা. রবিউল হোসেন চৌধুরী। ক্যাম্পে প্রায় ৩০ এর অধিক খৎনা এবং ১০০ এর অধিক কর্ণছেদন করানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিসিআইইউতে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ