চট্টগ্রাম মহানগর দলের ম্যানেজার সাদাত ও রোকসানা

জাতীয় বীচ ভলিবল

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

জাতীয় বীচ ভলিবল টুর্নামেন্টে (পুরুষ ও মহিলা) টুর্নামেন্টে সফল ভাবে অংশগ্রহণ করার জন্য চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা শাহাব উদ্দিন আহমদ চৌধুরীর সুপারিশে, চমকস সভাপতি ও পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ হাসান মোহাম্মদ শওকত আলী এক অফিস আদেশে, উপ–পুলিশ কমিশনার ট্রাফিক (দক্ষিণ) লিয়াকত আলী খান কে আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক সাইফুল আলম খানকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট সংস্থার বীচ ভলিবল প্রস্তুতি কমিটি গঠন করেন। একই আদেশে ক্রীড়া সংগঠক ও সিকিউরিটি ৩৬০ লিমিটেডের পরিচালক সাদাত মাসুদকে পুরুষ দলের ম্যানেজার ও প্রাক্তন কৃতী ক্রীড়াবিদ রোকসানা বেগমকে মহিলা দলের ম্যানেজার মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা
পরবর্তী নিবন্ধদখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ২টি সেমিফাইনাল আজ