দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ২টি সেমিফাইনাল আজ রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে দুপুর ২ টায় প্রথম সেমিফাইনালে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন সাউদার্ন ইউনিভার্সিটি ও ‘খ’ গ্রুপ রানার্স আপ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এবং বিকেল ৩টা ২০ মিনিটে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ‘ক’ গ্রুপ রানার্স আপ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) মুখোমুখি হবে। উল্লেখ্য সেমিফাইনালে নির্ধারিত সময়ে কোন গোল না হলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হবে। আগামী ১৭ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ফাইনাল অনুষ্ঠিত হবে।











