দেওয়ানহাট প্রিমিয়ার ক্রিকেট লিগ গত শুক্রবার উদ্বোধন করা হয়েছে। সুপারীওয়ালাপাড়া পিসিসি এন্ড এসজে ব্রাদার্স স্পোর্টস এরিনা টার্ফে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক হামিদুর রহমান দুলাল। টুর্নামেন্টের প্রথম খেলায় দেওয়ানহাট ইলাইড ফোর্স ১২ রানে দেওয়ানহাট ভাইকিংসকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় দেওয়ানহাট স্পার্কস পাওয়ার বাই মিজান স্মৃতি ১৯ রানে দেওয়ানহাট লায়ন ইলেভেনকে পরাজিত করে। প্রেস বিজ্ঞপ্তি।











