বরুমচড়া জনতা স্কুলে পিঠা উৎসব

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বরুমচড়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ গতকাল শনিবার বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ সিকদার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর আতিকের সভাপতিত্বে এবং ব্যাংকার এলমুল বাহারের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ সভাপতি নুর খান। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, অভিভাবক সদস্য মো. হোসেন,প্রধান শিক্ষক আবুল মনছুর, ফাতেমাতুজ জোহরা, রিয়াজ উদ্দীন, মেহেরুণ নেছা, শাহনাজ আকতার, হাফেজ মো. আবছার, তারেক হাসান ইমন,শিক্ষক রোকসানা মমতাজ,মামুনুর রশীদ ও মুকুল বড়ুয়া প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই’
পরবর্তী নিবন্ধকোরআন ও সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করলে মানুষ বিপথগামী হবে না