রাঙ্গুনিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে রাঙ্গুনিয়ার পূর্ব সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডা. মো. আশরাফুল হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আকতারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাফর আহমদ তালুকদার, আমিন শরীফ সওদাগর, আকতার হোসেন মিয়াজী। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, আরিফুল হাসনাত ও মো. ওবায়দুল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধসরকার ক্ষমতায় এসে ইমাম-মুয়াজ্জিনদের জন্য নীতিমালা তৈরী করেছে
পরবর্তী নিবন্ধ‘জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই’