গুজব-ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে

সরাইপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে নাজিমুর রহমান

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, তখন এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। জননিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে।

তিনি গতকাল শনিবার পাহাড়তলী ডি.টি. রোড এলাকায় ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য ও ফ্যাসিবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিন এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজু।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা ও শিহাব উদ্দিন মুবিন।

উপস্থিত ছিলেন হাজী বাবলু হক, দিদারুল রহমান সুমন, মো.আফসার, মো. আলমগীর, আরিফ মেহেদী, মুজিবুল হক, এনামুল কবির, জাহাঙ্গীর আলম, মাহাবুব আলম, লালু সর্দার নাছির, এ কে এম হায়দার আলী, মীলকান আলী, মো. জাহাঙ্গীর আলম, মো. ফারুক, মোর্শেদ ইলিয়াস, মো. সেলিম, সিরাজ সওদাগর, আবু ঈসা বাবলু, তানভীর, আবুল হাসনাত আজাদ, সালাউদ্দিন রাসেল, মো. তুষার, জুয়েল মির্দা, সেলিম উদ্দিন, ফোরহান উদ্দিন অপু প্রমুখ। শেষে এক বিক্ষোভ মিছিল পাহাড়তলী ডি.টি. রোড থেকে শুরু হয়ে ঈদগাহ কাঁচা রাস্তা পর্যন্ত গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডায়াবেটিস থেকে রক্ষা পেতে খাদ্যাভ্যাস পরিবর্তন জরুরি