ফটিকছড়ির সৈয়দবাড়ি দরবার শরীফের আধ্যাত্মিক পুরুষ পীরে কামেল অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ.) ৩১তম বার্ষিক ওরশ শরীফ আগামী ১৫ ডিসেম্বর দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সৈয়দবাড়ি দরবার শরীফ ও গাউসিয়া সমিতি বাংলাদেশের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল শনিবার ফটিকছড়ি তেলপারইস্থ দরবার শরীফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। তিনি বলেন, আজীবন দ্বীনি শিক্ষা বিস্তারে, ইসলামের মূল দর্শন সুন্নীয়ত প্রচারে, জনকল্যাণে এবং আদর্শ মানুষ গড়ায় নিবেদিত ছিলেন পীরে কামেল আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)। তাঁর বিনয় উদারতা মহানুভবতা সবাইকে মুগ্ধ করেছে। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মুহাম্মদ তাওছিফুল হুদা, চেয়ারম্যান জিয়া উদ্দীন জিয়া, নুরুল আলম মোল্লা, মাওলানা জসিম উদ্দীন আলকাদেরি, মাওলানা আলী শাহ নেছারী, মুহাম্মদ নুরুল আবসার, জহির উদ্দীন বাবর, নাসির উদ্দীন মেম্বার, সেলিম উদ্দীন, ইউসুফ বাবুল, জাহাঙ্গীর আলম, মাস্টার মুহাম্মদ ইসমাইল, সাইফুল আলম মাসুদ, দিদারুল আলম, মুহাম্মদ শাহজালাল, মুহাম্মদ আলমগীর, মাস্টার নাজিম উদ্দীন, মুনসুর সিকদার, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ আনোয়ার, জামাল সওদাগর, মুহাম্মদ শহিদুল্লাহ, দিদারুল আলম মুন্না প্রমুখ। মিলাদ কেয়াম শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।








