রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতা

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় রাঙ্গুনিয়া উপজেলার রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে গত ১১ নভেম্বর গল্প আহরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলমের পৃষ্ঠপোষকতায় এতে বিচারক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঐশী বড়ুয়া।

শুরুতে শিক্ষার্থীদের শাপলা দল ও গোলাপ দলে ভাগ করা হয়। জাপানি রূপকথা ‘একটি ফুলদানি ও সম্রাটের গল্প’ প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়।

গল্পটি দুইবার শিক্ষার্থীদের পাঠ করে শোনানোর পর গল্প বলা প্রতিযোগিতা শুরু করা হয়।

২০ মিনিট ধরে শিক্ষার্থীরা গল্প বলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষের ২০ মিনিট তারা গল্প লেখা প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তানভির হোসেন, তাইয়েবা তাবাসসুম, মো. হোসেন চৌধুরী, সাবিয়া হোসেন সোহানা, মোহাম্মদ আশরাফ হোসেন ও আনিকা বড়ুয়া। এতে প্রথম হয় সাবিয়া হোসেন সোহানা।

দল হিসেবে বিজয়ী হয় শাপলা। প্রতিযোগিতা সঞ্চালনায় ছিলেন আহরণ উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফারুক মহল
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব ইসলামাবাদের রোটারি স্কুল পরিদর্শন