দুঃসময়ে যারা দলকে ধরে রেখেছেন, তাদের মূল্যায়ন করা হবে

পেশাজীবী দলের অভিষেকে আবু সুফিয়ান এমপি

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। জনগণের উন্নয়নে, বিশেষ করে যারা বিগত দিনে দুঃসময়ে দলকে ধরে রেখেছেন, আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের যথাযোগ্য মূল্যায়ন করা হবে।

গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আবু সুফিয়ান বলেন, ভারতের সাথে বাংলাদেশের অপরাধী বন্দি ও অপরাধী বিনিময় চুক্তি আছে। শেখ হাসিনাকে দেশে আনার জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না।

অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও জাতীয়তাবাদী পেশাজীবী দলের উপদেষ্টা প্রফেসর ড. সালেহ জহুর।

জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি কর আইনজীবী মো. লোকমান হায়দারের সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মঈনুদ্দীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শামসুল আলম, নাফিজ মাহবুব, খোন্দকার সালাউদ্দিন রমি, জসিম উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সদস্য মুছা মুহাম্মদ ওসমান হায়দার, জাতীয়তাবাদী পেশাজীবী দল মহানগরের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম ও সহসভাপতি তারেক মহসিন, মো. জসিম উদ্দিন, উত্তর জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, দক্ষিণ জেলার সভাপতি মো. আলম খান, মো ইকবাল চৌধুরী, সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইফুল হুদা জাহাঙ্গীর, সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সহসভাপতি কাজী আনসারুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মিনহাজ উদ্দীন, যুগ্ম সম্পাদক মাসুদ সিকদার, এস এম মামুনুর রহমান ও মোহাম্মদ করিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ–সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, অর্থ সম্পাদক খুরশিদা আকতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দীন কাদের, মোমিনুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু ন্যায্যতার দাবিতে কুতুবদিয়ায় সাইকেল র‌্যালি
পরবর্তী নিবন্ধনয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন