আগামীকাল ‘চট্টগ্রাম একাডেমি- শিল্পশৈলী পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠান

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

‘চট্টগ্রাম একাডেমি–শিল্পশৈলী পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠান আগামীকাল রবিবার সন্ধ্যা ৫. ৫৯ টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবার পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা। পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ সম্মানী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভারসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, বিশেষ অতিথি থাকবেন সমাজবিজ্ঞানী ড. মনজুর–উল–আমিন চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম একাডেমির সদস্য ছাড়াও আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পরবর্তী নিবন্ধএগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, বন্ধ ছিল চট্টগ্রাম-ঢাকার ট্রেন চলাচল