প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেছেন, কারও কথায় কান দেবেন না। বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে, অধিকার দেবে এবং ন্যায্য বিচার নিশ্চিত করবে। তিনি বলেন, আপনারা কারও কথায় কান না দিয়ে বিএনপিকে নির্বাচনে জয়ী করেছেন। এখন বিএনপির দায়িত্ব আপনাদের পাশে থাকা। আপনাদের নিরাপত্তা, অধিকার, বিচার, শিক্ষা, চিকিৎসা ও যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ নিশ্চিত করতে বিএনপি কাজ করবে। সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি গতকাল শুক্রবার নগরীর ও.আর. নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে অন্নকূট উৎসব ও গিরি গোবর্ধন পূজার ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে মহান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, সকল ধর্মের মানুষকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি সকল সমপ্রদায়ের মানুষকে গুরুত্ব দিচ্ছেন। গোলপাহাড় মহাশ্মশান ও কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি লায়ন আর.কে দাশ রুপুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য সাধারণ সম্পাদক রুভেল দে। পরিষদের প্রচার ও প্রকাশনা প্রকাশনা শিমুল মুহুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, হিন্দু কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত, কাজল কান্তি দেব, সাধন সিংহ, আশীষ বরণ সাহা, পরিমল সিকদার, নিকেল দে, সুজিত দাশ, লেলিন পাল, মৃদুল কান্তি কর্মকার, সুজন দাশ, মুনমুন দত্ত মুন্না, অমলকৃষ্ণ নাথ টুটুল, চন্দন মহাজন, সিদ্ধার্থ শংকর দাশ সিধু, শৈবাল ভৌমিক, মিহির দে, সন্জয় প্রসাদ মল্লিক, রতন দে, অর্পন ধর, অর্জুন কুমার নাথ, এস প্রকাশ পাল, আশীষ আচার্য, তুহিন রায়, উত্তম বিশ্বাস, সুমন ঘোষ বাদশা, বাবলু কুমার নাথ, রাসেল চৌধুরী, সুকান্ত মজুমদার, রাজু দাশ, জীবন রাজ, শ্যামল দাশ, পিন্টু চৌধুরী, দেবাশীষ রায়, প্রদীপ মহাজন, সনজয় কুমার নাথ, কোশিক মজুমদার, রাকেশ ধর, চয়ন চৌধুরী, রাজীব চক্রবর্তী, রাসেল চৌধুরী, রঞ্জিত শীল, বিপুল দাশ বিপলু, দোলন শর্মা, স্টালিন দে, বিপ্লব দে, মিন্টুময় চৌধুরী,অনজন দাশ, প্রবাল দাশ, সবুজ দাশ, অমলকৃষ্ণ বৈষ্ণব, রুবেল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












