আকবর ৭ গ্রুপ ক্রিকেটে উদীয়মান ও নিও একাডেমির জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে উদীয়মান ক্রিকেট একাডেমি এবং নিও ক্রিকেট একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল ১২ নভেম্বর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দিনের প্রথম খেলায় উদীয়মান ক্রিকেট একাডেমি ২৭ রানের ব্যবধানে নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদীয়মান ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার মো. আব্দুল্লাহ ৭৭, মো. মাহাদী হাসান ৫৯ এবং ক্যাহ্লাথোয়াই মারমা অপরাজিত ১৭ রান করেন। নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমির বোলারদের মধ্যে পিনন শর্মা এবং রাদিব হোসেন প্রত্যেকেই ১টি উইকেট লাভ করেন। ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমি ১৯.২ ওভারে ১৪৯ রানে অলআউট হয়। দলের পক্ষে সাদমান শাহরিয়ার ৭৮ রান করেন। এছাড়া সিয়াম উল আউয়াল ২১ রান, পিনন শর্মা ১৬ এবং সালমান কাদের ১৩ রান যোগ করেন। উদীয়মান ক্রিকেট একাডেমির বোলার মো. ইয়াসিন হাসান ৩টি, তৌসিফ রাফি ২টি এবং মামুন হাসান ২টি উইকেট নেন। খেলা শেষে ম্যাচসেরা বিজয়ী দলের মো. আব্দুল্লাহর (৭৭ রান) হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য, সিজেকেএস কাউন্সিলর আবু সামা বিপ্লব। একই মাঠে দিনের অপর খেলায় নিও ক্রিকেট একাডেমি ৪৩ রানের ব্যবধানে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ব্যাটিং করতে নেমে নিও ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবুল হাসেন রায়হান ৬৯,ওপেনার মো. ফয়েজ ২২ এবং তৌফিক হাসান ১২ রান যোগ করেন। সন্দ্বীপ ক্রিকেট একাডেমির বোলারদের মধ্যে মেহেদী হাসান ৩টি, মাহমুদুল্লাহ রানা ২টি এবং সাইমুন ইসলাম আলিফ ১টি উইকেট লাভ করেন। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ১৬.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয়। দলের পক্ষে ওপেনার ফয়সাল ৩৯ রান করেন। এছাড়া মো. শাকিবুল ইসলাম ১৫ এবং মো. তৌহিদুল আলম ১৩ রান যোগ করেন। নিও ক্রিকেট একাডেমির বোলার আবুল হাসান রায়হান ১৭ রান দিয়ে ৫টি, নুর উদ্দিন সুজন ১৯ রান দিয়ে ৪টি এবং মো. আল–আমিন ১টি উইকেট লাভ করেন। ম্যাচসেরা নিও ক্রিকেট একাডেমির আবুল হাসান রায়হানের (৬৯ রান ও ৫ উইকেট) হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালক মো. আনোয়ার হোসাইন খান (হাসান)।

পূর্ববর্তী নিবন্ধডেভিস কাপ টেনিসে শীর্ষ বাছাই বাহরাইনকে হারালো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধজাতীয় টি-টোয়েন্টি মহিলা ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগীয় দলের প্রথম জয়