সিপাহি জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়

বিভাগীয় শ্রমিকদলের সভায় শাহাদাত হোসেন

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা: শাহাদাত হোসেন বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠার পথ সুগম হয়।

তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান বক্তার বক্তব্যে নাজিমুর রহমান বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় সংকটের ধারাবাহিকতায় ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সংঘটিত ঘটনাবলি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়া, বিভাগীয় শ্রমিকদলের সহ সভাপতি শফিকুর রহমান চেয়ারম্যান, মোহাম্মদ জামাল উদ্দিন, শাহেনেওয়াজ চৌধুরী মিনু, নাসিরাবাদ শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, আব্দুল বাতেন, আবু জাফর, ইব্রাহীম ফরাজি, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ রফিকুল ইসলাম, এডভোকেট ইকবাল হোসেন, হাসিবুর রহমান বিপ্লব, ডা. মহসিন খান তরুণ, মোহাম্মদ চান মিয়া। উপস্থিত ছিলেন কাজী আফসার, তসলিম উদ্দিন সেলিম, সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, অপু সিংহ, মুজিবুর রহমান, মামুনুর রশিদ, সবুর খান মাসুম, মো. মিয়া, আবুল কালাম, মো. মফিজ উদ্দিন, মাহমুদ কামাল উদ্দিন, আব্দুর হান্নান রুবেল, জাকের হোসেন মিন্টু, মোহাম্মদ সেলিম, জসিম উদ্দিন রফিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৈরাজ্যের বিরুদ্ধে প্রতি ওয়ার্ডে সমাবেশ ও মিছিল করবে মহানগর বিএনপি
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের পড়ালেখায় আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠতে হবে