এপেক্স ক্লাব অব কর্ণফুলীর উদ্যোগে আন্দরকিল্লা ফাতেমা বেগম রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ক্লাব সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এপেঙ বাংলাদেশ সভাপতি এপেক্সিয়ান মো. বেলাল হোসাইন, জেলা গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির, এপেক্সিয়ান ডা. জবিউল হোসেন, সাদিয়া হাসান, মশিউর রহমান রাজু প্রমুখ। ক্লাবের সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, জেলা কনভেনশন, ন্যাশনাল কনভেনশন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











