সিএসইতে লেনদেন ১৭.২৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১২:০৮ অপরাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৭.২৬ কোটি টাকা। মোট ১,৫১৯টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.১৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৯.৮৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫২৬.৪০ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ১.৬৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৫৮.৫২ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৫৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৭৮৭.৮২ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৬.০২ কমেছে, যা হলো ১,৯৩১.৭২।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৭,১২৬.৪৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১২,৫৬৬.০২ কোটি টাকা। সিএসইতে ৬০৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮০টির। এর মধ্যে দাম বেড়েছে ৯০টির, দাম কমেছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

পূর্ববর্তী নিবন্ধকথাসুন্দরের তৃতীয় প্রযোজনা ‘ঘোড়া’
পরবর্তী নিবন্ধবিরোধীদের সঙ্গে সমঝোতা হয়েছে, ইসরায়েলের স্পিকারের নাম ঘোষণা করলেন আইজেনকোট