আলিয়ঁস ফ্রসেজে পুতুলনাট্য ‘ইনভিজিবল স্টোরিজ’

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১২:০৫ অপরাহ্ণ

আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাসের সহায়তায় লরি কানাকের একটি পুতুলনাট্য প্রদর্শনীর আয়োজন করেছে। লরি কানাক একজন প্রখ্যাত ফরাসি পুতুল নাট্যনির্দেশক ও শিল্পী। তিনি ‘কম্পানি গ্রেইন দ্য ভি’ নামক নাট্যদলের সাথে যুক্ত।

আগামী ১৪ নভেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের মিলনায়তনে ‘ইনভিজিবল স্টোরিজ’ শিরোনামে একটি পরিবেশনা অনুষ্ঠিত হবে। এদিন দুটি প্রদর্শনী থাকবে। প্রথমটি বিকাল ৫টায়, দ্বিতীয়টি সন্ধ্যা ৭:৩০টায়। লরি কানাক ও স্বাতী ভদ্র যৌথভাবে এটি উপস্থাপন করবেন। ওখানে ইংরেজি ও বাংলা উভয় ভাষায় সংলাপ ব্যবহৃত হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। তবে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ৯ বছরের বেশি বয়সি শিশুরা বড়দের সাথে উপস্থিত থাকতে পারবে।

উল্লেখ্য, ‘ইনভিজিবল স্টোরিজ’ ফরাসি–বাংলাদেশি পুতুলনাট্য। লাইভ সঙ্গীতের মাধ্যমে স্থানীয় অতিপ্রাকৃত কাহিনি ও ভূতের গল্পগুলোকে মঞ্চে জীবন্ত করে তোলে। এছাড়া ১৬ থেকে ২১ নভেম্বর লরি কানাক ‘ক্যানভাস পাপেট থিয়েটার’ এবং বিটার অংশগ্রহণকারীদের জন্য ‘বডি পাপেট্রি’ (শরীরকেন্দ্রিক পুতুলনাট্য) বিষয়ক একটি মাস্টার ক্লাস পরিচালনা করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধকথাসুন্দরের তৃতীয় প্রযোজনা ‘ঘোড়া’