প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে আন্তঃহাউজ বাস্কেটবল ও ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রেসিডেন্সি সিনিয়র স্কুল প্লে–গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ও অধ্যক্ষ ড. ইমাম হাসান রেজা। ইংরেজি বিভাগের শিক্ষক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. গিয়াস উদ্দিন বাবর। টুর্নামেন্টটি ৮ নভেম্বর শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। সিনিয়র স্কুলের আন্তঃহাউজ প্রতিযোগিতায় ১২০ জন এবং মিডল স্কুলের আন্তঃশ্রেণি প্রতিযোগিতায় ১৫৪ জনসহ সর্বমোট ২৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এতে সিনিয়র স্কুলের প্রতিযোগীরা হাউজ অনুযায়ী যথাক্রমে: কাইট, ঈগল, ফেলকন ও হক এবং মিডল স্কুলের প্রতিযোগীরা শ্রেণিভিত্তিক খেলায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম. ইনতেখাব, মিডল স্কুলের উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক ও টুর্নামেন্টের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, বাবলী আসাম, অন্বেষা চাকমা, মোহাম্মদ রাসেল, স্কুলের শিক্ষক–শিক্ষিকা ও ছাত্র–ছাত্রীবৃন্দ।












