হাটহাজারীর ফরহাদাবাদ প্রবাসী পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী গত সোমবার নূর আলী মিয়ার হাট কার্যালয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিবাহ, চিকিৎসাসহ বিভিন্ন খাতে ১১ জনকে ১ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এতে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ইসহাক ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বাবুল মুহুরী।
পরিষদের পক্ষে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ মোজাহার মিয়া ও মোহাম্মদ হানিফ চৌধুরী, সহ–সাধারণ সম্পাদক কাজী রিয়াদ, সহ–সাংগঠনিক সম্পাদক জোবায়ের আলম চৌধুরী, সদস্য মো. হোসেন মানিক ও মোহাম্মদ ইব্রাহিম, স্বদেশ প্রতিনিধি মোহাম্মদ ইয়াছিন ও শেখ মোহাম্মদ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।










