এপেক্স ক্লাব অব কর্ণফুলীর উদ্যোগে আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের একটি এতিমখানায় এবং পরে স্থানীয় দরিদ্রদের মাঝে সম্প্রতি কম্বল বিতরণ করা হয়েছে। ক্লাব সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেঙ বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান মো. বেলাল হোসাইন, জেলা গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির, এপেক্সিয়ান ডা. জবিউল হোসেন ও এপেক্সিয়ান মো. জাহাঙ্গীর আলম পাটোয়ারী। পরে ক্লাব সভাপতি মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের এজিএম, এপেক্স জেলা কনভেনশন এবং জাতীয় কনভেনশন নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










