ওমর গণি এমইএস কলেজ অডিটরিয়ামে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য সাংবাদিক সালাহ উদ্দীন মো. রেজা, দাতা সদস্য ক্রীড়া সংগঠক মহিউদ্দীন বাদল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, ব্যারিস্টার জিল্লুর রহমান। উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য দেন, অধ্যাপক মো. এরশাদ, অধ্যাপক শাহানা ইয়াছমিন, অধ্যাপক মো. নবী হোসেন, অধ্যাপক নুসরাত জাহান ডায়না। কলেজ ছাত্রদলের পক্ষে বক্তব্য দেন, তারেক আজিজ ও মির্জা ফারুক।
শেষে দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম সিকদার। প্রেস বিজ্ঞপ্তি।











