মহানগর বিএনপির সাথে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দেশের রাজনৈতিক ও সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিকে একশ্রেণীর অসাধু রাজনীতিবিদ অপব্যবহার করতে চায়। কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করতে চায়। তিনি বলেন,শ্রমিক নিয়ে পরাজিত শক্তির অপরাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় কালে সকল এলাকায় শ্রমিক দলের প্রত্যেক সদস্যকে কলকারখানা মিল ফ্যাক্টরি শ্রমিক অধ্যুষিত এলাকায় সতর্ক থাকার জন্য দিকনিদের্শনা প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, স ম জামাল উদ্দিন, ইদ্রিস মিয়া, শফিকুর রহমান চেয়ারম্যান, শাহানেওয়াজ চৌধুরী,এস এম আজম উদ্দিন, আব্দুল বাতেন, গাজী আইয়ুব আলী, আবুল কালাম, আবু বক্কর সিদ্দিক, মো. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইকবাল হোসেন, হাসিবুর রহমান বিপ্লব, আজিজুদ্দিন মিন্টু প্রমুখ। শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেন, শ্রমিক জনতা স্বাধীনতা রক্ষা করার জন্য অতীতে যেভাবে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে অতন্দ্র প্রহরী হিসেবে ছিল ভবিষ্যতেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙ্গে দেওয়ার জন্য শ্রমিক জনতা প্রস্তুত আছে। তিনি প্রত্যেকটি প্রতিষ্ঠানে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে পরিচয়পত্র প্রদান করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












