চিকিৎসা, রসায়ন ও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার নিয়ে বিজ্ঞানভিত্তিক আয়োজন চিকিৎসাবিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার উদযাপন এবং বিজয়ীদের আবিষ্কার ও গবেষণার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার লক্ষ্যে আগামী ১২ নভেম্বর নগরীতে অনুষ্ঠিত হবে দৃষ্টি নোবেল বিজ্ঞান বক্তৃতা। দৃষ্টির আয়োজনে বিকেল ৩টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে গত ৭ নভেম্বর দৃষ্টির মেহেদীবাগস্থ সাফিয়া গাজী লার্নিং সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৃষ্টির সাবেক সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে সভায় অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক এবং অনুষ্ঠান প্রধান ড. আদনান মান্নান। সভায় বক্তব্য দেন, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল ও সংগঠক জুয়েল আহমেদ। এ আয়োজনে চট্টগ্রামের ১০টি বিজ্ঞান ও শিক্ষাভিত্তিক সংগঠন সহ–আয়োজক হিসেবে যুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












