চবি দর্শন বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা গতকাল সোমবার সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন বলেন, দর্শন বিভাগ বলতেই মানুষের মনে সক্রেটিস, প্লেটো কিংবা জ্ঞানচর্চার এক গভীর জগৎ ভেসে ওঠে। দর্শন এমন একটি বিষয়, যা মানুষকে শুধু জ্ঞান অর্জন করতে শেখায় না, বরং জ্ঞানকে বিশ্লেষণ করতে, প্রশ্ন করতে এবং জীবনের নানা বিষয়কে গভীরভাবে উপলব্ধি করতে শেখায়। তিনি নবীনদের স্বাগত জানান এবং বিদায়ীদের শুভ কামনা জানান। অতিথি ছিলেন কলা অনুষদের ডিন ও দর্শন বিভাগের প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, প্রফেসর ড. নূসরত জাহান কাজল, প্রফেসর ড. আকিকুল হক। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. এফ. এম. এনায়েত হোসেন। অনুষ্ঠানে ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন শুরভী আক্তার শাম্মী। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন তৌকির আহম্মেদ। বিভাগের শিক্ষার্থী সোনিয়া পারভীন লাকি ও সাকিল মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












