বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে ‘শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তির’ পুরস্কার বিতরণ ও সংবর্ধনা গত ৮ নভেম্বর পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, উত্তর জেলা সভাপতি অধ্যাপক মো. নুরুন্নবী।












