কাপ্তাইয়ে বিপ্লব ও সংহতি দিবসে প্রীতি ফুটবল ম্যাচ

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৩৮ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ৭ নভেম্বর কর্ণফুলী স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় পিনো একাদশ ১–০ গোলে কোকো একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মো. আনিছুর রহমান, মো. জাকির হোসেন, মোহাম্মদ ইব্রাহিম এবং মো. ইব্রাহীম হাবীব মিলু।

পূর্ববর্তী নিবন্ধছনুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন -২ এর প্রতিযোগিতা উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিরিয়ার কাছে হারল বাংলাদেশের