সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা আঞ্চলিক কমিটির পরিচিতি সভা

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ২০২৬–২০২৮ বর্ষের চট্টগ্রাম জেলা আঞ্চলিক কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা গত ৫ নভেম্বর জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাড. শুভাশীষ চৌধুরীর সঞ্চালনায় শুরুতে কোরআন তেলোয়াত, গীতাপাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে সভা শুরু হয়। সভায় আগামী ৪ ডিসেম্বর অভিষেক অনুষ্ঠানের তারিখ নিধার্রণ করা হয় এবং অভিষেক অনুষ্ঠান বিষয়ে সাধারন সম্পাদক পরিকল্পনা উপস্থাপন করেন ও অর্থ সম্পাদক বাজেট উপস্থাপন করেন। অভিষেক উপলক্ষে গৃহিত সিদ্ধান্তের মধ্যো রয়েছে–রেজিস্ট্রেশন, ফেলোশীপ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শপথগ্রহণ, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেবা কার্যক্রম, সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা, সুভ্যেনিয়র প্রকাশ। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ–সভাপতি মোহাম্মদ মান্নান খাঁন, লায়ন ডা. নারায়ণ চন্দ্র নাথ, লায়ন সুব্রত ভৌমিক, মধুসূদন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন শোভন বড়ুয়া, আশরাফুল আলম, মো. নুরুল আলম, রোটারিয়ান কাজী হাসানুজ্জামান, ইব্রাহিম হাসান, এমএ হান্নান, মো. শহিদুল ইসলাম, লায়ন হানিফা নাজিব হেনা, আবু আলী মো. শওকত ওসমান, লায়ন আনজুমান বানু লিমা, লায়ন জেসমিন বাপ্পি, লায়ন নুর মোহাম্মদ, লায়ন অঞ্জনা রায় চৌধুরী, লায়ন জানে আলম টিটু, লায়ন শাহাদাত হোসাইন চৌধুরী, অ্যাড. আবু হানিফ, মো. নোমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আগুনে পুড়েছে ৬ বসতঘর
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা