চট্টগ্রাম কর আইনজীবী সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ৭ নভেম্বর সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পদ্মা গ্ল্যাডিয়েটরকে হারিয়ে যমুনা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নাজিমুর রহমান। সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামানের (সাগর) সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন সভাপতি, সহ–সভাপতি ও সাধারণ সম্পাদক। খেলায় সেরা গোলদাতা হিসাবে আশরাফ সিদ্দীকি এবং ম্যান আব দ্যা টুর্নামেন্ট হিসেবে এইচ.এম. মোরশেদ জাহানকে ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু তাহের, বর্তমান সহ–সভাপতি আবুল কাশেম মোল্লা, সাবেক সহ–সভাপতি অ্যাডভোকেট ইমাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরান, সরওয়ার আলম ভূঁইয়া শিমুল এবং সিনিয়র সদস্য হেলাল উদ্দিন প্রমুখ।











