চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে উৎসবমুখর পরিবেশে স্পেলিং বি ও স্টোরি টেলিং প্রতিযোগিতা ৫ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের সেক্রেটারি অধ্যাপক ড. গিয়াসউদ্দিন হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের জয়েন্ট সেক্রেটারি ও একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। স্কুলের ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে সিনিয়র শিক্ষিকা ফাহমিদা সাদী ও কমিটির সদস্যদের সহযোগিতায় প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষিকা বি. কে. শর্মী, মিসেস রোজিনা পারভীন ও নাজওয়া মেহনাজ। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে প্রতিযোগিদের পরিবেশনা ও অংশগ্রহণের প্রশংসা করেন। তাঁরা শিক্ষার্থীদের এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার পাশাপাশি অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশে উৎসাহিত করেন। স্টোরি টেলিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আবিরা, দ্বিতীয় হয় রায়হান রেজা এবং তৃতীয় স্থান অর্জন করে একই শ্রেণির আয়ান ও সামাদ। স্পেলিং বি প্রতিযোগিতায় গ্রুপ এ–তে তাহিয়া, উমর ও ফাইজা বিজয়ী হয়। গ্রুপ বি–তে প্রথম স্থান অর্জন করে মাহাথির, দ্বিতীয় হয় সুমাইয়া এবং তৃতীয় হয়েছে রায়হান রেজা। গ্রুপ সি–তে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে ফাতিমা, আফরিদা এবং ইখিয়ান। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো. আবুল হাসান এবং কো–অর্ডিনেটর মিসেস গুলশান আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।











