আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ আইআইইউসি’র গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় তিনদিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ। কনফারেন্সের ইন্টারন্যাশনাল পার্টনার হলো ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া (ইউসিম) এবং টেকনিকাল স্পন্সর আই ট্রিপল ই বাংলাদেশ সেকশন।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করবেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি থাকবেন কাঠমান্ডু ইউনিভার্সিটির প্রফেসর ড. সুদান ঝা, ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডেপুটি ডিন প্রফেসর ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম, আই ট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি প্রফেসর ড. এম ইমামুল হাসান ভূঁইয়া, আইসিআইএসইটি ২০২৬ এর টেকনিকাল চেয়ার প্রফেসর ড. মো. সাইদুর রহমান। বক্তব্য দেবেন, আইআইইউসি’র উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদ, কনফারেন্সের টেশনিকাল সেক্রেটারি প্রফেসর ড. সিকদার সানবিম ইসলাম। স্বাগত বক্তব্য দেবেন, ইন্টারন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার প্রফেসর মোহাম্মদ শামসুল আলম। ‘ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক তিনদিন ব্যাপী এই কনফারেন্স বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ৫ম এবং আইআইইউসি’র আয়োজনে ২০ তম ইন্টারন্যাশনাল কনফারেন্স। প্রেস বিজ্ঞপ্তি।












