সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাক চালক ও সঙ্গীয় হেল্পারের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন চট্টগ্রামমুখি একটি ট্রাক সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকা অতিক্রমকালে তার সামনে থাকা একইমুখি একটি কাভার্ডভ্যানকে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে এ সময় ট্রাকের চালক ও হেল্পার ঘটনাস্থলে নিহত হন।
নিহতরা হলেন, ট্রাক চালক ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) ও সঙ্গীও হেল্পার মোঃ সোহরাব (৩৫)। এ বিষয়ে কুমিরা হাইওয়ে ফাঁড়ির এসআই মোঃ জিয়াউদ্দিন বলেন, সকালে পন্থিছিলা এলাকায় এ ঘটনার পর নিহত চালক ও হেল্পারকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।












