ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সাথে হযরত আহমদ ছফা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পরিচালনা পরিষদ ও শিক্ষকবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে সংসদ সদস্যকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক নুরুল আমিন ও মাদ্রাসার সুপার জামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল সংসদ সদস্যের সাথে এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাৎকালে পরিচালক নুরুল আমিন ও সুপার জামাল উদ্দিন প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের অগ্রগতি এবং ধর্মীয় ও প্রাথমিক শিক্ষার সমন্বয় বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করেন। একই সাথে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ–সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মাদ সাহাব উদ্দিন, মুহাম্মাদ জাবেদ, হাফেজ মুহাম্মাদ মিজান উদ্দীন, কাদী গ্রুপের চেয়ারম্যান ও দুবাই বিএনপি আহব্বায়ক মোহাম্মদ রফিক। সংসদ সদস্য সরোয়ার আলমগীর মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও পরিচালনা পরিষদের ভূয়সী প্রশংসা করেন। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












