আজ ফটিকছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলাম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুপুর ১২টার দিকে বিমানযোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফটিকছড়ির আল–জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি হেফাজত আমিরের সাথে সাক্ষাতের পাশাপাশি মহাসম্মেলনে বক্তব্য দেবেন। সম্মেলনের দুই দিনই উপস্থিত থাকবেন সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

মহাসম্মেলনে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এমপি, সরওয়ার আলমগীর এমপি, হুমাম কাদের চৌধুরীসহ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশবরেণ্য আলেম–ওলামাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে
পরবর্তী নিবন্ধআর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও সুবর্ণজয়ন্তীতে সেনাপ্রধান