দক্ষিণ চট্টগ্রামে বাণিজ্যের নতুন ঠিকানা উইকন সিটিজেন অ্যাভিনিউ মল

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামে আধুনিক সুযোগ–সুবিধাসম্পন্ন একটি সুপরিসর বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলার দাবি এই অঞ্চলের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের। এবার তাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণের লক্ষ্যে লোহাগাড়ার আমিরাবাদের সিটিজেন পার্কে আন্তর্জাতিক মানের ফ্ল্যাগশিপ কমার্শিয়াল মেগা–প্রজেক্ট ‘উইকন সিটিজেন অ্যাভিনিউ মল’ নিয়ে এসেছে উইকন প্রপার্টিজ লিমিটেড। প্রকল্পটির আনুষ্ঠানিক গ্র্যান্ড লঞ্চ উপলক্ষে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী উইকন রিটেইল ও ফ্ল্যাগশিপ শোরুম বিক্রয় উৎসব।

সকালে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করা হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, লোহাগাড়ার আমিরাবাদের এই উইকন সিটিজেন অ্যাভিনিউ মল বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রামের ব্যবসা–বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে এখানে বিনিয়োগে সৃষ্টি হবে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হালাল আয়ের পথ।

উইকন ও পিটুপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এ অঞ্চলে গড়ে উঠবে আধুনিক সুযোগ–সুবিধাসম্পন্ন একটি সুপরিসর বাণিজ্যিক কেন্দ্র। যেখানে থাকবে পরিকল্পিত ব্যবসায়িক পরিবেশ, মানসম্মত শোরুম, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার সুযোগ। আমরা সেদিকটা সামনে রেখে স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি।

উইকন ও পিটুপি’র পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার বলেন, আধুনিক স্থাপত্য, স্টেট–অব–দ্য–আর্ট অ্যামেনিটিজ এবং বহুমুখী ব্যবসায়িক সুযোগের সমন্বয়ে উইকন সিটিজেন অ্যাভিনিউ মল চট্টগ্রামের ব্যবসা ও বিনিয়োগ খাতে নতুন মাত্রা যোগ করবে নি:সন্দেহে। ঐতিহ্যবাহী একটি বাণিজ্যিক এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসাকে একই ছাদের নিচে নিয়ে আসার ফলে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য সৃষ্টি হবে নতুন সুযোগও।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভূমি মালিক ফেরদৌস আরা বেগম নিলু, নুর আয়েশা চৌধুরী, উইকন প্রপার্টিজের চেয়ারম্যান সাদমান সাইকা সেফাসহ পিটুপি ফ্যামিলির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আয়োজকরা জানান, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। এই সময় আগ্রহীরা উইকন প্রপার্টিজের সেলস কনসালট্যান্টদের সঙ্গে সরাসরি আলোচনা করে নিজেদের ব্যবসার ধরন ও বিনিয়োগ সক্ষমতা অনুযায়ী বিভিন্ন কমার্শিয়াল স্পেস, মূল্য ও পেমেন্ট প্ল্যান সম্পর্কে তথ্য জেনে নিতে পারবেন। এরই মধ্যে মেলার প্রথম দিনে গতকাল বুধবার কয়েকজন মেলায় সরাসরি দোকান বুকিংও দিয়েছেন। আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই বিক্রয় উৎসব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভিপি মোজাম্মেল হক পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি
পরবর্তী নিবন্ধনিজের বাড়ি থেকে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার