অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে তেল সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ, মোড়কজাত তেলে মেয়াদ ও মূল্য না দেওয়ার অপরাধে নগরের পাঠানটুলি চৌমুহনী তেলের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়। একই অভিযানে দুইটি ফার্মেসি ও একটি মিষ্টি বিপণনকারী প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ–পরিচালক ফয়েজ উল্ল্যাহ। তিনি জানান, আগ্রাবাদ এলাকায় তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এসময় বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপাদান উপকরণ ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন, খাবার সংরক্ষণের ফ্রিজে তেলাপোকা বিচরণ, বেনামী লেভেল বিহীন ঘি ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন করায় ‘বনফুল’তেক ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ‘এম অ্যান্ড এস মেডিকো’েক ৬ হাজার টাকা ও ‘সাঈদ মেডিকেল হল’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।












