ফিনলে সাউথ সিটিতে শুরু হয়েছে ২০ দিনব্যাপী উইন্টার ফেস্টিভ্যাল

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

নগরীর বহাদ্দারহাটে ফিনলে সাউথ সিটি শপিংমলে ২০ দিনব্যাপী উইন্টার ফেস্টিভ্যাল শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে বেলুন উড়িয়ে ও কেক কেটে ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফিনলে প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু।

প্রধান অতিথির মুফাখখারুল ইসলাম খসরু বলেন, ক্রেতাদের প্রতি আমাদের প্রথম প্রতিশ্রুতি–গুণগত ও মানসম্মত পণ্য নিশ্চিত করা। ফিনলে সাউথ সিটি শুধু একটি শপিংমল নয়, এটি ক্রেতাদের বিশ্বাসের জায়গা। তিনি আরও বলেন, এখানে যারা আসেন তারা জানেন দাম, পণ্য এবং সেবা–সবকিছুই হবে স্বচ্ছ ও প্রত্যাশা অনুযায়ী। আমাদের লক্ষ্য হলো ক্রেতারা যেন কোনো দুশ্চিন্তা বা প্রতারণার ভয় ছাড়াই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন। ক্রেতারা চান আনন্দঘন পরিবেশে, সাধ ও সাধ্যের মধ্যে কেনাকাটা করতে। আমরা এই উৎসবের মাধ্যমে সেই সুযোগটাই তৈরি করেছি–যেখানে আছে মান, সাশ্রয়, বিনোদন এবং নিশ্চিন্ত সেবা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মেজবা উর রহমান, আব্দুল মাবুদ শমসের, সংগঠনের সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক আইয়ুব খান, ফিনলে প্রোপার্টিজের সিনিয়র জিএম মোহাম্মদ আবদুল্লাহ নাসের, ফেস্টিভ্যাল আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, সহসভাপতি মোরশেদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন আবেদী, অর্থ সম্পাদক ইয়াসিন নুরসহ শপিং মলের ব্যবসায়ীরা। অনুষ্ঠানে ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি মেলায় বাড়তি প্রাণের সঞ্চার ঘটায়। শপিংমল কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের উৎসবে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং র‌্যাফেল ড্র। এতে পুরস্কার হিসেবে দেওয়া হবে–ই বাইক, ল্যাপটপ, রেফ্রিজারেটর, স্মার্টফোন, স্মার্ট টিভিসহ মোট ৩০ টি আকর্ষণীয় পুরস্কার। এছাড়া প্রতিদিন বিকাল থেকে অনুষ্ঠিত হবে মেহেদী উৎসব এবং আনপ্লাগড লাইভ মিউজিক। দেশি–বিদেশি ব্র্যান্ডের সমাহার, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, ক্যাশলেস শপিং ও ইনস্ট্যান্ট ব্যাংকিং সুবিধা (এটিএম বুথ) এবং সার্বক্ষণিক জেনারেটর সুবিধার কারণে ফিনলে সাউথ সিটি শপিং মল ক্রেতাদের আস্থার জায়গা দখল করেছে চট্টগ্রামে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ ফেস্টিভ্যাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধহারুয়ালছড়ি কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা